• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে কোভিড-১৯ এ নতুন শনাক্ত ১০

Reporter Name / ৪৯০ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত ২৪ ঘন্টায় নারীসহ নতুন করে ১০ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৩৬ জনে ৮জন ও সোমবার দিনব্যাপী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ১৫ জনে ২জন শনাক্ত হন। এদের মধ্যে ৭ জন রহনপুর পৌর এলাকার, অন্য ৩ জন গোমস্তপুর,বোয়ালিয়া ও পার্বতীপুর ইউনিয়নের রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৪২০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের ৮জন ও সোমবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২ জনের রির্পোট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৪ নারী ও ৬ জন পুরুষ রয়েছে। এদের বয়স পর্যায়ক্রমে ১৫ থেকে ৬০ বছর পর্যন্ত। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়ীতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ৪২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৫ জন, চিকিৎসা নিচ্ছে ১৭০ জন ও মৃত্যু বরণ করেন ৫ জন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca