• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শোক সংবাদ ‘চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা এ্যাড. মিজানুর রহমান আর নেই ॥ ‘দর্পণ পরিবার’র শোক

Reporter Name / ৩৮৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার বহুল প্রচলিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। মঙ্গলবার (৬জুলাই) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার ফুড অফিস মোড়স্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাঠানপাড়া ফুড অফিস জামে মসজিদে প্রথম জানাযা এবং দুপুর ২টায় টিকরামপুর গোরস্থানে ২য় নামাজে জানাযা শেষে একই গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত ‘দর্পণ পরিবার’। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। তিনি দীর্ঘদিন হতে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
বিশিষ্ট আইনজীবী ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এপিপি এ্যাডভোকেট মিজানুর রহমানের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর উপদেষ্টা পরিষদের সকল সদস্যগণ, চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্যগণ ও ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন-আমিন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সাবেক প্রধান উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘এরফান গ্রপ’র চেয়রাম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী।
বিশিষ্ট আইনজীবী ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমানের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাধীন সাহিত্য পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধারণ সম্পাদক ও ‘দর্পণ’ উপদেষ্টা এনামুল হক তুফান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে, জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, দর্পণ পরিবার, জেলা আইনজীবী সমিতি, জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মরহুম এ্যাড. মিজানুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সাবেক জেলা ছাত্রলীগ ফোরামের আহবায়ক গোলাম শাহনেওয়াজ অপু, সদস্য সচিব ও ‘দর্পণ উপদেষ্টা’ শহীদুল হুদা অলক।
পরিবারের সুত্র ও ‘দর্পণ’ উপদেষ্টা আলহাজ¦ এ্যাড. সুলতানা ইয়াসমীন রুমা জানান, মঙ্গলবার রাত ৪টার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেস্টা করা হলে তিনি প্রথমে গুরুত্ব না দিলেও পরে হাসপাতালে নেয়ার জন্য প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বাড়িতেই তিনি ভোর ৫টার দিকে শেষ নিশ^াস ত্যাগ করেন।
জানাজায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তার রাজনৈতিক সহযোদ্ধা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সাধারন সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাবেক এমপি ও জামায়াত নেতা মোঃ লতিফুর রহমান, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন ডলার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমানসহ অন্যরা। জানাজায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সাবেক প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘এরফান গ্রপ’র চেয়রাম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাকিম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, অপুসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিশিষ্টজনেরা। পাঠানপাড়া ফুড অফিস জামে মসজিদে প্রথম জানাযা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া ফুড অফিস জামে মসজিদের ইমাম ও সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জানাযা ও দোয়াই অংশ নেন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশনাকাল থেকেই তিনি ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্য হিসেবে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের সাথে ছিলেন এবং ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার সাফল্যে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। কয়েকমাস আগে তিনি ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টার পদ অলংকৃত করেন। ‘চাঁপাই দর্পণ’ পত্রিকার উন্নতি ও বিভিন্ন করনীয় বিষয়ে তিনি বরাবরই সু-পরামর্শ দিয়েছেন এবং করনীয় কার্যক্রমে আন্তরিকভাবে জড়িত থেকেছেন। দীর্ঘদিনে পথচলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবার সংশ্লিষ্টরা সকলেই তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ‘দর্পণ পরিবার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca