• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ 

Reporter Name / ৩৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ 

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা ডিহিটোলা গ্ৰামে মৃত খলিল উদ্দিনের ছেলে আলম মিস্ত্রকে (৫০) দুর্বৃত্তরা পিটিয়ে পালিয়ে যায়।

নিহতের বড় ছেলে ফারক হোসেন বলেন,ওই এলাকার মৃত ভুটু কালুর ছেলে আফজাল এর সাথে ৫/৬ মাস ধরে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল।যার ফলে তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় আলম মিস্ত্রির বাড়িতে লাঠি/লাদনা নিয়ে ৬/৭ জনে ঢুকে তার বাড়িতে গিয়ে বাড়ির গেট ও রান্নাঘরে ভাঙচুর করে ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। অভিযুক্তরা হলো,আফজাল এর ছেলে আব্দুল মতিন (৩৮), সুজন(২৬), রুবেল(২৪), সনি(২০), মাহিদ্দিনের ছেলে আইরুল(৩০),বাইরুল (২৬), খাইরুল (২০) ও আফসারের ছেলে মাসির (৫৫) তাকে লাঠি দিয়ে মেরে পালিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন,নিহত আলমকে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।অভিযুক্তরা পলাতক রয়েছে ।অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca