• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

Reporter Name / ৩১৭ Time View
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

আসন্ন ২৫ পৌরসভার মধ্যে ২৩ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।

সোমবার (৩০ নভেম্বর) এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। দলের মহাসচিবের সই করা প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন।
প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ডে আবুল মুনছুর।

এদিকে ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর হোসেন জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category