• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট, ২ জন দালালের কারাদণ্ড

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

সরকারি সেবাপ্রার্থীদের হয়রানি লাঘবে পরিচালিত অভিযানে ছদ্মবেশে সরকারি সেবাপ্রার্থী সেজে বিভিন্ন অফিসে গেলেন ম্যাজিস্ট্রেট। আজ রংপুরে বেশ কয়েকটি সরকারি অফিসে অভিযান চালিয়ে ২ জন দালালকে কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস , পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে অভিযান পরিচালনা করে ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। আজ সকাল ১১ টায় পরিচালিত অভিযানে দালালচক্রের সদস্যদের হাতেনাতে ধরা হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেন ও সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলাম। দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category