চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নে শোকদিবস (২১আগস্ট) পালিত হয়েছে। আজ শনিবার বৈকাল ৪টার সময় কসবা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোলাবাড়ি দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং কসবা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান,উপজেলা আ’লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান বাদলসহ যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মী পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।