• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটির অনুমোদন

Reporter Name / ৪৯০ Time View
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’ সুনামগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হান্নান আকাশ, ১নং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সজিব এবং সদস্য সচিব করা হয়েছে আরিফুল হক’কে।

২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ আতাউল্লাহ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মনজুর মোরশেদ মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নব গঠিত এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’ সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সকল কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

তিনি প্রত্যাশা করেন আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সুনামগঞ্জ যুব অধিকার পরিষদ সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মানে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca