জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঈনউদ্দিন বিশ্বাস শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান এর হাতে মনোনয়ন তুলে দেন।
মনোনয়ন জমা শেষে নিজেকে ১০ নাং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিশ্চিত করেন।তিনি বলেন আগামী ২রা নভেম্বর মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন। আমি ১০ নাং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
মঈনউদ্দিন বিশ্বাস মনোনয়ন জমা শেষে তার সাথে আসা নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলেন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে অবহেলিত এই ওয়ার্ডটিকে আধুনিক ও সুন্দর এবং পরিচ্ছন্ন ওর্য়াড গড়ার পাশাপাশি মাদক, সন্ত্রাস সহ সকল প্রকার দূর্নীতি আপনাদের সহযোগিতা নিয়েই প্রতিহত করবো।
এসময় উপস্থিত ছিলেন ১০ নাম্বার ওয়ার্ড থেকে আসা আবদুর রব,খায়রুল ইসলাম, সুমন আহমেদ, তৈমুর, মুন্টু, মোনতাজ,আবদুল মতিন, টিপু সহ সকল নেতৃীবৃন্দ।