• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোয়ালা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান আব্দুল মতিন

Reporter Name / ৩৪৯ Time View
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাপাহার উপজেলার ০২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে এলাকাবাসীর সেবা করতে চান বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মতিন। তিনি স্থানীয় জনগনের দোয়া ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাননীয় খাদ্য মন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সুদৃষ্টি কামনা করছেন তিনি।

আব্দুল মতিন জানান, তিনি জন্মগত ভাবে আওয়ামীলীগ পরিবারের সন্তান। তিনি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। দীর্ঘদিন যাবত দলীয় বিভিন্ন পদে থেকে দলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাপাহার উপজেলা শাখা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা বলছেন, স্থানীয় ভাবে আব্দুল মতিন একজন সর্বজন সমাদৃত সৎ ও নিষ্ঠাবান একজন ব্যক্তি। সদা সর্বদা মানুষের পাশে থেকে সাধ্যানুযায়ী উপকার করার চেষ্টা করেন তিনি। সাধারণ মানুষের সুখ দুঃখ ও আনন্দের সময় পাশে থেকে নানাবিধ উপকার করেন আব্দুল মতিন।

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে সরকার যেমন এগিয়ে চলেছেন ঠিক তেমনি ভাবে গোয়ালা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নিরলস ভাবে কাজ করতে চান আব্দুল মতিন।

তিনি বলেন, “আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো, ইনশাআল্লাহ। এবিষয়ে তিনি স্থানীয় সাংসদ ও মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির সু-দৃষ্টি কামনা করেছেন। স্থানীয় জনগনের সমর্থন ও দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে এসব কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca