• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর তালিকায় নতুন মুখ ৩, বাদ পড়েছেন বর্তমান চেয়ারম্যান ২জন

Reporter Name / ৫৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয় থেকে বঞ্চিত হয়েছেন বর্তমান দুইজন ইউপি চেয়ারম্যান এবং নতুন মুখ এসেছেন তিনজন।
উপজেলা আওয়ামী লীগের গত শুক্রবার (১৫ অক্টোবর) আয়োজিত বর্ধিত সভায় দলীয় প্রার্থী মনোয়ন দেওয়া হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ সরকার, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু প্রমুখ।
দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নতুন মুখ আব্দুস সালাম প্রামাণিক, ২নং আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নতুন মুখ সুকান্ত সরকার শুভ, ৩নং কাজীহাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. মানিক রতন, ৪নং বেতদীঘি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস, ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নতুন মুখ এনামুল হক, ৬নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল এবং ৭নং শিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান মামুনুর রহমান চৌধুরী বিপ্লব। এবারের নির্বাচনে এই উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নতুন মুখ মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে।
এদিকে বর্তমান দুইজন চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এরা হলেন, ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর রহমান সরকার এবং ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ম-ল।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা ওযাজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নের ভোটার সংখ্যা এক লাখ ২১ হাজার ৯৫২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১০৪জন এবং মহিলা ভোটার ৫৯হাজার ৮৪৭জন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। দিনরাত তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের কোন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category