• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গোমস্তাপুরে অর্থের বিনিময়ে মনোনয়ন ফরম সংশোধনের অভিযোগ

Reporter Name / ৩৩৮ Time View
Update : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রিটার্নিংকর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রার্থীদের মনোনয়নপত্র সংশোধনের সুযোগ করে দেয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার বাছাইয়ের আগে মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের ডেকে ডেকে অর্থের বিনিময়ে তাদের ভূলগুলো সংশোধন করে দেয়া হয় বলে অভিযোগে জানা যায়। জানাগেছে, আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য ২য় ধাপের এ নির্বাচনে উপজেলার বোয়ালিয়া ও চৌডলা ইউনিয়নের প্রার্থীদের জন্য রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয় উপজেলা সমাজসেবা অফিসার নূরুলইসলাম কে। তিনি মোটা অংকের উৎকোচ গ্রহন করে মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের মনোনয়নপত্র সংশোধন করে দেন বলে অভিযোগ পাওয়া যায়। উৎকোচের টাকা দিতে অস্বীকার করলে বাছাইয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম বাতিলসহ নানা হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ভূক্তভোগী প্রার্থীরা ঘূষ দেয়ার কথা মুঠোফোনে স্বীকার করেন। ফরম বাতিলসহ নির্বাচনে ক্ষতির আশঙ্কায় অনেকেই নাম প্রকাশ করতে সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অভিযোগ করেন, ফরমের ভূল সংশোধনের নামে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘূষ নিয়েছেন রিটার্নিং অফিসার ও সমাজসেবা অফিসার নুরুল ইসলাম । যারা ঘূষের টাকা দিতে অস্বীকার করেছে তাদের মনোনয়ন ফরম বাতিলসহ পরবর্তীতে সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন তিনি।
তারা আরো বলেন, ভয়ে অনেকই তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশোধনের নামে টাকা নেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, প্রার্থীদের ডেকে এমন কর্মকান্ড করার কোন সুযোগ নেয়। তিনি তার বিরুদ্ধে প্রার্থীদের করা সকল অভিযোগ মিথ্যা বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category