• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

পৌরপিতা নয়, সেবক হতে চান মোখলেসুর রহমান

Reporter Name / ৩৩৩ Time View
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমান বলেন করোনা ভাইরাস সংক্রমণ যখন বেড়েই চলেছিল ঠিক সেই সময়গুলিতে পৌর এলাকার বাসিন্দারা আমাকে সবসময় কাছে পেয়েছেন, তাই এবার আমার হাতেই তারা দায়িত্ব তুলে দিবেন বলে আমার বিশ্বাস ।

আমি নিজেকে পৌরপিতা নয়, জনগণের একজন সেবক মনে করি।আমার কাছে অর্থ বিত্তের চেয়ে মানুষের ভালবাসা বেশি দামি। আর সেই ভালবাসার তাগিদে মানুষ আমাকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আমি মনে করছি ।

নাচোল নিউজ এর প্রতিনিধিকে মোখলেসুর রহমান বলেন আগামী ২ রা নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের মাঝি করে আমাকে পাঠিয়েছেন।

নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমান। তিনি বলেন প্রথমবারের মত আমি যদি পৌর চেয়ারম্যান বা মেয়র হিসেবে নির্বাচিত হতে পারি আগামী পাঁচ বছর পৌরবাসীর জন্য সেবা করার মতো সুযোগ পাই ‘আগামী পৌর নির্বাচনে যদি আমি মেয়র নির্বাচিত হই। তাহলে সবার প্রথমে বিশেষ বিবেচনা করে নাগরিকদের ভোগান্তি কমিয়ে কর কমানোর চেষ্টা করবো। ওই করের টাকা দিতে যেন কোনো পৌরবাসী ভোগান্তিতে না পড়েন সেদিকও খেয়াল রাখবো,পৌরসভার সড়ক, ব্রিজ, কালভার্ট, ড্রেনেজের ব্যবস্থা সম্পূর্ন,সংরক্ষণসহ যেখানে সৌন্দর্য বর্ধন করা দরকার সেখানে সৌন্দর্য বর্ধন করবো। পৌরসভার অবশিষ্ট রাস্তাগুলো পাকা করণসহ অবকাঠামোমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। চাঁপাইনবাবগঞ্জ শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলে শহরের সৌন্দর্য বৃদ্ধিসহ বাসযোগ্য শহর গড়ে তোলার ইচ্ছা রয়েছে আমার। শুধু তাই না, পৌর এলাকাটিকে মাদকমুক্ত করবো।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মাদকমুক্ত করার লক্ষ্যে সব ওয়ার্ডে আমি সভা করবো,প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিব। মাদকমুক্ত পৌরসভা গড়তে আমি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো ইনশাআল্লাহ। শুধু তাই না বৈশ্বিক মহামারি করোনার সময়ে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভার সাধারণ মানুষ অনেক আশা নিয়ে আমাকে প্রথমবার পৌর চেয়ারম্যান নির্বাচিত করবেন আশা করছি । আমি তাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ । আমার নির্বাচিত এলাকায় থাকা মানুষের সুখে দুঃখে সবসময় আমাকে কাছে পাবেন। পৌর নাগরিকরা যে কোন সমস্যা নিয়ে আমার কাছে এলে আমি তাৎক্ষণিক তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

তিনি বলেন ব্যবসা আমার নেশা আপনারা জানেন আমি একজন প্রতিষ্ঠিত
ব্যবসিক আমি অর্থের জন্য মেয়র হতে আশিনাই আমি চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসির পৌরপিতা নয়, সেবক হতে এসেছি।

মোখলেসুর রহমান বলেন আমি নগর পিতা নয় জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।তিনি বলেন আমার ভালবাসার প্রতিদান হিসেবে পৌরবাসী আমাকেও ভালবাসেন। আমি জনগণে ভালবাসার বিনিময়ে সারাজীবন আমার নির্বাচিত পৌরসভার সর্বস্তরের জনগণে
পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন কালের ক্রান্তি পার করে ধাপে ধাপে অগ্রসর হয়ে পৌরসভা তাঁর কর্মকান্ডের পরিধি দিন দিন বৃদ্ধি করেই চলেছে।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কৃতিত্বের সাথে কাজ করে বহু পূর্বেই প্রথম শ্রেনীতে উন্নীত হয়েছে। ২৪টি মৌজা নিয়ে গঠিত পৌর এলাকার মোট ২৪.৬০ বর্গ কি. মি. আয়তন বিশিষ্ট পৌরসভাটি ১৫টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। বর্তমানে মোট জনসংখ্যা প্রায় ২,৪৯,২৩২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category