• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বদলাগীছতে দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৩৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

হারুনুর রশিদ (হারুন) প্রতিনিধি বদলগাছী (নওগাঁ)ঃ
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। মঙ্গলবার রাত ৯টার দিকে বদলগাছী থানার মিঠাপুর ইউনিয়নের গন্ধর্বপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩০) এবং পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০)।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার গন্ধর্বপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের সদস্যরা। এসময় ৮৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৮ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল এবং ১৪০ বোতল বুপ্রেনোরফিন ইঞ্জেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর-বদলগাছী এলাকার যুবসমাজের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category