• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সিলেটে নারী ও পুরুষসহ ১১ রোহিঙ্গা আটক

Reporter Name / ৬৫০ Time View
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ
সিলেট প্রতিনিধিঃ সিলেটের সীমান্তপথ ব্যবহার করে অবৈধপথে ভারতে যেতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১জন আটক করেছে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাদেরকে পূনরায় পুলিশি পাহারায় সোমবার (১৪ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

সকাল ৭টারদিকে জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে ফোন পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই শিপুল চৌধুরী তাদেরকে কদমতলী এলাকা থেকে আটক করেন।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের।

তিনি জানান, জরুরী সেবা থেকে ফোন পেয়ে পুলিশ দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে নারী,পুরুষ,শিশুসহ ১১জন রোহিঙ্গাকে আটক করে। এরপর আদালতের নির্দেশে তাদেরকে সোমবার রাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফের পাঠানো হয়। তারা ভারতে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সিলেটে আসে।

আটককৃতরা হচ্ছে, কক্সবাজার উখিয়া থানাধীন ২১নং ক্যাম্পের ৩নং ষ্টেশনের চাকমারকুল পালংখালীর মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), ২নং ক্যাম্পের এ ব্লকের ১১নং এর বালুখালি হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), এফ ব্লকের ২নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), একই ব্লকের আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা (১৯), ৩নং জে ব্লকের ২নং ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে কালিমা (১৮), ১৫নং ব্লকের ১নং ক্যাম্পের নূরে আলমের স্ত্রী জামালিদা (১৯), ১০নং ব্লকের ২নং ক্যাম্পের ছালামতের স্ত্রী হাসিনা বেগম (২৫)।

এছাড়াও আটক করা হয় লাম্বাশিয়া কুতুপালংয়ে ২নং ক্যাম্পের ১০নং ব্লকের ছালামত ও হাসিনা বেগম দম্পতির সন্তান জমিলা (৯), রমিদা (৮), রজিদা (৫), মো: জাবেদকে (৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category