• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

আব্দুল হাকিমের মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও মাস্ক বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৩৪২ Time View
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিএন্ডবি ঘাট যুব কল্যাণ পরিষদ আয়োজনে আজ (১৬ ডিসেম্বর) বিকালে শহরের ফুলকড়ি স্কুল প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তাজেমুল হক,বীর মুক্তিযোদ্ধা মেফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম,সাবেক জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আলম,বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম টিপু।আসরাফুল ইসলাম সহ যুব কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ।

আজ(১৬ ডিসেম্বর) বিকালে শহরের ১২ নং ওয়ার্ডের বিভিন্ন মোড়ে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। এবং ১২ নং ওয়ার্ড যুব সংঘ আয়োজিত বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইব্রাহিম আলী, সাবেক কাউন্সিলর সুজা উদ্দিন, সাইদুর রহমান, কবিরুল ইসলাম প্রমূখ।

অন্যদিকে আজ (১৬ ডিসেম্বর) সন্ধায় শাহীবাগ কল্যাণ পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ফাজারুল ইসলাম, সাহিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category