• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩০৫ Time View
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর উপজেলার ওরমপুর গ্রামের কথিত হোমিও
চিকিৎসক মোঃ মাসুদ আলীকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা
করা হয়। ভূয়া ডাক্তার সেজে চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করার
অপরাধে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক মো. জহিরুল
ইসলাম ১৭ ডিসেম্বর দুপুরে এই জরিমানা করেন।

মো. মাসুম আলী কথিত হোমিও চিকিৎসক হয়েও ভূয়া ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ
হোমিও, এল্যাপেথিক, গাছ-গাছড়ার চিকিৎসা দিয়ে মানুষের কাছে প্রতারণা করে
আসছিল। বিষয়টি মিডিয়ার নজরে আসলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায়
ভূয়া চিকিৎসক মাসুম ডাক্তারের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর
ভোক্তা অধিকার আইন চাঁপাইনবাবগঞ্জ বিষয়টি আমলে নিয়ে এ ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার আইনের সহাকরী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান,
মাসুম আলী কথিত হোমিও চিকিৎসক হয়ে সে বিভিন্ন ধরনের চিকিৎসা করে মানুষের
সাথে প্রতারণা করে আসছিল। তাছাড়া অন্যায়ভাবে নাকের পলিপাস অপারেশন করে
আসছে যাহা বিধি সম্মত নয়। তার অপরাধমূলক কাজের জন্য তাকে ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে এবং সে আর কোন চিকিৎসা সেবা দিতে পারবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category