• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নাচোলে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৩২ Time View
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মোঃ ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধিঃ

বিভিন্ন আয়জোনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে- জাতীয় পাটির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার (২রা এপ্রিল ) বিকাল চার টায় নাচোল রাজফুড ক্যাসেল এন্ড চায়নিজ রেস্টুরেন্টে। এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচোল উপজেলা শাখা, জাতীয় যুব সংহতির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক তোহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফারুক হোসেন ডন সঞ্চালনায় – কেক কাটা শেষে সংক্ষিপ্ত- আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা শাখা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ফটিক, পৌর শাখা সভাপতি হাফিজুর রহমান, এবং সাধারণ সম্পাদক দুরুল হুদা। এছাড়া আরও বক্তব্যে রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির ক্রীড়া সম্পাদক হযরত আলী, এনজিও বিষয়ক সম্পাদক শ্রী দিলীপ মালি ও জাতীয় ছাত্র সমাজ উপজেলা সভাপতি নাসিম আলী প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা। অনুষ্ঠান শেষে মরহুম সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদসহ ইতি মধ্যে যারা মৃত্যু বরণ করেছে, মহা- সচিব জিয়া উদ্দিন বাবলু এডভোকেট নজরুল ইসলাম সোনা, আলাউদ্দিন আলী টিপু, আব্দুল সামাদ মাস্টার, বদরুল মাস্টার ও মনিরুল ইসলাম এর জন্য বিশেষ ভাবে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca