• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name / ৩৮২ Time View
Update : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দেবজ্যোতি বসাক পার্থ নামের এক শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার শকালে পটুয়াখালী শহরে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পার্থর সহপাঠীদেরসঙ্গে কথা বলে জানা গেছে, সকালে পার্থকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবার। পরে মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পার্থর লাশ মর্গে রাখা হয়। ময়নাতদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান তার পরিবার।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, তার মৃত্যুর বিষয়টি শুনেছি। শুনেছি তিনি মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করা হচ্ছে। তিনি পার্থর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোহাগ আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca