• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মূল্য কারসাজি করায় ফরিদপুর মুজিব সড়কে বাটা শো-রুম’কে ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪০৬ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫% হিসাবে ১০ হাজার টাকা তাৎক্ষণিক প্রণোদনা প্রদান করা হয়|

উল্লেখ্য অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল ২০২২ তারিখে মুজিব সড়ক জনতার মোড়ে অবস্থিত বাটা সু স্টোর হতে স্যান্ডেল ক্রয় করেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা শো’রুম কে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেওয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন। এবং প্রমানসহ লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক ফরিদপুর জনাব অতুল সরকার স্যারের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক আজ বাটা শো’রুমে অভিযান চালালে সেখানে আরও বেশ কয়েকটি প্রোডাক্টে ডাবল প্রাইস ট্যাগ লাগানো দেখতে পাওয়া যায়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ এবং বিক্রয় না করায় এবং ভোক্তাদের সাথে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
হট লাইন: ১৬১২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca