• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

৯৯৯ এ কল করে উদ্ধার পেল দুর্গম পাহাড়ে আটকে পড়া চার তরুণ

Reporter Name / ২৫৫ Time View
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

২০ ডিসেম্বর ২০২০ খ্রি.

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে উদ্ধার পেল চার শিক্ষার্থী।

গতকাল শনিবার সকালে ৪ জন শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। তারা দুর্গম পাহাড়ে উঠতে গিয়ে আটকা পড়ে। তারা খাড়া পাহাড় বেয়ে নামার পথ হারিয়ে ফেলে । পাহাড়ের বিভিন্ন জায়গায় হাতির মল ও পায়ের ছাপ দেখে ভীত হয়ে পড়ে তারা। কোন উপায় না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। কক্সবাজার মেরিন ড্রাইভের পাশের পাহাড় থেকে সাগরে বিমান বাহিনীর মহড়া তাদের চোখে পড়ে। পরে ৯৯৯ থেকে বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে বিষয়টি জানানো হলে আটকে পড়া তরুণদের অবস্থান চিহ্নিত করা হয় মেরিন ড্রাইভের রামু থানাধীন দরিয়ানগর পাহাড়ে।

পরে বিমান বাহিনীর ‘In Aid to Civil Power’এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম সার্চ এন্ড রেসকিউ টিম গঠন করে এবং বিকেল সাড়ে চারটায় বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পাঠায় । হেলিকপ্টারটি সন্ধ্যায় কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার এর সহায়তায় সার্চ এন্ড রেসকিউ টিমের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করে বিমান বাহিনী কক্সবাজার বিমানবন্দরে আনে। যেহেতু পাহাড়ে হেলিকপ্টার ল্যান্ড করার মতো উপযুক্ত স্থান ছিলনা, তাই শিক্ষার্থীরদের বিশেষ রেস্কিউ রোপের সাহায্যে হেলিকপ্টারে তোলা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন রাফসান(২৫), অভীক(২৭), মেজবাহ (২৬) এবং আবরার(২৬)। তারা সকলে কক্সবাজার সদরের বাসিন্দা।

৯৯৯ এ ফোনের ফলে বিমান বাহিনীর সহায়তায় আরও একটি সফল উদ্ধার অভিযান সম্পন্ন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category