• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

হাসান শিকদার, মানিকগঞ্জ প্রতিনিধি :

আজ বুধবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার খাবার বিরতি চলাকালীন সময়ে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিলের মধ্যে কথা-কাটাকাটি ও একে আপরকে চড়-থাপ্পর মারার ঘটনা ঘটে বলে জানা যায় ।
প্রতক্ষদর্শীদের সুত্রে জানাগেছে ,সভা শেষে দুপুরে খাওয়ার বিরতির সময় প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সাথে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ জলিলের কোন একটি বিষয়ে তর্ক বেধে যায়।
এক পর্যায়ে চেয়ারম্যান জলিলের গালে চড় মারেন আব্দুর রাজ্জাক। এ নিয়ে হট্রোগোল বেধে যায় সভার মধ্যে। এক পর্যায়ে জলিলও পাল্টা চড় মারেন আব্দুর রাজ্জাকের গালে। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, আন্যান্য দপ্তরের প্রধান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে আব্দুর রাজ্জাক রাজাকে থানায় নিয়ে যান।
আব্দুর রাজ্জাক রাজার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে টেলিফোনে যোগাযোগে করা হলে আব্দুল জলিল জানান, তিনি থানায় অবস্থান করছেন এবং মামলা করবেন।
সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন জানায়,জনপ্রতিনিধির এমন আচরণ দুঃখজনক। আইনগত ভাবে বিষয়টি ফয়সালা হওয়াই উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রউফ সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজাকে থানার হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে জানা যায় ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা।
তবে রাতেই এই গ্রেপ্তারের প্রতিবাদে যুবলীগ নেতা রাজার মুক্তির দাবীতে মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও যুবলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca