• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক -১

Reporter Name / ২৮৪ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

নিউজ ডেস্কঃ

কৃষকের ছদ্মবেশে ভারত থেকে সীমান্ত পার করে হেরোইন বাংলাদেশে নিয়ে আসত মাদক চোরাচালান সিন্ডিকেট। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে হেরোইন পাচার করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত চোরাকারবারিরা। এই মাদক চোরাচালান চক্রের মূল হোতাকে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চরকোদালকাটি জেলেপাড়ায় এসব হেরোইন উদ্বার করা হয়।

আটক মাদক চোরাচালান চক্রের মূল হোতা সদর উপজেলার চরকোদালকাটি জেলেপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। এ সময় তার ঘরের স্টিলের বাক্সের নিচে লুকানো অবস্থায় থাকা ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি দল এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে একটি মাদক চোরাচালান চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে রাজধানীসহ দেশের সব প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গোয়েন্দা নজরদারিতে রাখে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, মাদক চোরাচালান চক্রটি বিভিন্ন সময় সীমান্ত হতে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল। এমনকি পাচারের আগে চক্রটির মূল হোতা জিয়ারুল বর্ডার থেকে মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুত করেন। শনিবার রাতে একটি বড় চালান পাচার হবে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের তিনটি দল ৮ থেকে ৯ ঘণ্টা ধরে অবস্থান নেয়।

রাত সাড়ে ৩টার দিকে জিয়ারুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশি করার সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও মাদক চোরাচালান চক্রের মূল হোতা জিয়ারুলকে ধরে র‍্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিয়ারুল হেরোইন মজুতের কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুকানো অবস্থায় ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিয়ারুল এবং পলাতক আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। এ চক্রটির সদস্যরা বর্ডার এলাকায় কৃষিকাজের আড়ালে সীমান্তের ওপার থেকে কৃষকের ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category