অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে (১৫ অগস্ট) জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় নাচোল মধ্যবাজার দলী কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, শোক র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহগমানের ম্যুরালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ-নাচোল উপজেলা শাখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানাপুলিশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর,নাচোল সরকারী কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-নাচোল জোন, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও নাচোল সাব রেজিস্টারের কার্যালয়’র পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে আলোচনাসভা, দোয়া মাহফিল ও বয়স এবং শ্রেণী ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ১৯৭৫ সালে ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও জেলখানায় নিহত জাতীয় ৪নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।