• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৩৩ টি ককটেল সহ আটক ১

Reporter Name / ৩৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩ টি ককটেল সহ ১ জনকে আটক করেছে র‌্যাব । আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম (৩৭) । বৃহস্পতিবার র‌্যাব ৫ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামস্থ কলমুগাড়া বিলের পাশে একটি বাতান ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৩৩ টি ককটেল সহ আসামী সিরাজুল ইসলাম কে আটক করা হয় ।

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহিমন তৌকির এবং উপ-অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম । এই বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca