• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ আটক ১

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে র‌্যাব ৫,। শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২ রাত আড়াইটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকা থেকে তাকে আটক করা হয় ।

আটককৃত ব্যক্তি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো: কাবিল (৩৪) । র‌্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রূহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক মো: আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকার আটককৃত ব্যক্তির নিজ বাড়ির ছাদের উপরে অভিযান পরিচালনা করে ৩৮৪ বোতল ফেনসিডিল সহ তাকে আটকক করা হয় ।

এই বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca