• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name / ৮৫৫ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার বিশ্বরোড মোড় এলাকার নুরজামান মার্কেটের বিসমিল্লাহ ফল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে র‍্যাব-৫। আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাংগা ইউনিয়নের হরিনগর (খ্যাপাপাড়া) গ্রামের মো. আব্দুল হান্নান ও মোছাঃ হাসনারা বেগমের ছেলে মো. মাসুদ রানা (২৪)।

র‍্যাব-৫একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ০২ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ৮:৪০ মিনিটের সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বিশ্বরোড মোড় এলাকার নুরজামান মার্কেটের বিসমিল্লাহ ফল ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ২(দুই) কেজি গাঁজা (খ)০১(এক) টি মোবাইল ফোন এবং (গ) ০১ (এক)টি সীমকার্ডসহ আসামী ১। মো. মাসুদ রানা (২৪), পিতা- মোঃ আব্দুল হান্নান, মাতা-মোছাঃ হাসনারা বেগম, গ্রাম-হরিনগর খ্যাতাপাড়া, ইউপি-৮নং নয়ালাভাংগা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category