• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সারারাত তাফসির মাহফিল শুনে ভোর রাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Reporter Name / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ফজরের নামাজের অযু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদির আহমেদ ভুলু। (ইন্না লিল্লাহী ওয়া ইন্নালী রাজিউন) অযু করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাথরুমে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার ছেলে ফিরোজ কবির সুমন জানান, গ্রামের একটি তাফসির মাহফিল থেকে ফিরে রাতে বাসায় ফিরেছিলেন তার বাবা। পরে ভোররাতে ফজরের নামাজের অযু করতে গিয়ে বাথরুমেই হার্ট অ্যাটাক করেন৷ বাথরুমে পড়ে গেলে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি। বিকেল ৪টায় খলসী গোরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca