• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুৃপিয়ে জখম

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

আলিফা আরিফা, নিজস্ব প্রতিবেদক :


অপরাধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করা। আর এ কারনে একদিনে মোঃ শামিম শেখ নামে এক সাংবাদিকের উপর একাধিকবার হামলা করেছে মাদক ব্যবসায়ীরা।

পরে জাহাঙ্গীর ফরাজি নামে এক ইউপি সদস্য ঘটনা মিমাংসা করার কথা বলে মাদক ব্যবসায়ীদের নিয়ে পূণরায় উক্ত সাংবাদিককে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

আজ বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা হামলায় আহত সাংবাদিক শেখ শামিমকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত সাংবাদিক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ শামিম শেখ কিছুদিন আগে ডি নিউজ ২৪.কম নামে একটি অনলাইন পোর্টালে বড়গাঁও গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী নিউজ করেন। নিউজ প্রকাশের পর বড়গাঁও গ্রামের সাফির উদ্দীনের ছেলে ফয়সাল,সহিদুল্লাহর ছেলে সিয়াম,লতিফ মাষ্টারের ছেলে তুষার,মৃত তনু ফরাজির ছেলে জাহাঙ্গীর ফরাজি,জাহাঙ্গীর ফরাজির ছেলে তারেক ফরাজি,সোলমান হাজীর ছেলে আল আমিন,ফাইজুউদ্দীনের ছেলে ওমর সানিসহ কয়েকজন গত ৩১ জানুয়ারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সাংবাদিকের বাড়িতে হানা দেয়। এসময় সাংবাদিক শামিম শেখকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকী দিয়ে চলে যায়।

এর পরদিন আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় অভিযুক্তরা পূণরায় সাংবাদিক শামিম শেখের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এ ঘটনায় উক্ত সাংবাদিক প্রতিবাদ করলে সিয়াম তার উপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে।

এসময় সাংবাদিক শামিম শেখের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলা কারীরা চলে যায়।

পরে মোক্তারপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ফরাজিকে সাথে করে হামলাকারীরা ঘটনাটি মিমাংসা করবে বলে সাংবাদিক শামিম শেখকে ডেকে নেয়। এসময় তারা ১০/১২ টি মটর সাইকেলে করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ঘটনা মিমাংসা না করে পূণরায় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক শামিম শেখকে কুপিয়ে আহত করে।

এসময় সাংবাদিক শামিম শেখের চাচা জমসের আলী এগিয়ে আসলে তাকেও মেরে আহত করে। পরে সুযোগে পেলে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে হামলাকারীরা চলে যায়।

উল্লেখিত ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হামলায় আহত সাংবাদিক শামিম শেখ জানান,মাদকের বিরুদ্ধে নিউজ করায় তারা আমাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

কালিগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca