• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় ২ হাজার ৩৯০ লিটার চোলাইমদ, ৫ টি প্লাস্টিকের ড্রাম, ৩টি এ্যালুমিনিয়ামের পাতিল, ৭টি মাটির হাঁড়ি, ৪ টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার কালিনগর বাগানবাড়ির মৃত কালু আলীর মেয়ে ও আব্দুল মান্নানের সহধর্মিণী কোহিনূর বেগম (৪৭) ও একই উপজেলার কালিনগর জামাইপাড়ার মৃত চান মুনসি ও মৃত মানিজা বেগমের ছেলে আব্দুল মান্নান (৫২)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

র‌্যাব আরও জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর জামাইপাড়ায় আসামি মান্নানের বাড়িতে ও একই ইউপির কালীনগর বাগানবাড়িতে আসামি কোহিনুরের বাড়িতে মাদকবিরোধী অভিযানটি চালানো হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category