• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

শার্শায় জমি না পেয়ে ছোটবোনকে পিটিয়ে আহত করলো বড়ভাই

Reporter Name / ৩০৯ Time View
Update : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সেলিম আহম্মেদ,যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় জমিজমার পূর্ব শত্রুতার জেরে বড়ভাই ইদ্রিস আলী চলাকাঠ দিয়ে মেরে আহত করেছে ছোটবোন মর্জিনা খাতুনকে। ভাইয়ের সাথে একাজে সহযোগিতা করেছে স্ত্রী রওশন আরা ও ছেলে বিপ্লব হোসেন। তবে ভাই ইদ্রিস আলী মারের ঘটনাটি অস্বীকার করে বলেন ছোটবোন উল্টো করে আমাকে মেরেছে। এ বিষয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে মর্জিনা খাতুন।
অভিযোগে জানা যায়, শার্শা উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের মৃত. আব্দুল জলিলের মেয়ে মর্জিনা খাতুন দীর্ঘ দিন যাবত বিদেশে চাকরী শেষে গত একবছর আগে গ্রামে ফিরে আসেন। বাড়ি ফেরার পর থেকে ভাই, ভাইপো ও ভাবির সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার দুপুরে ভাই, ভাইপো ও ভাবি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে কেন এ ব্যবহার জানতে চাইলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে আহত হয়। পরে রবিবার সকালে জের ধরে মেহগনি কাঠের চলা দিয়ে বেদম মারপিট করে।
মর্জিনা খাতুন বলেন, আমি বিদেশ থাকাকালীন সময়ে ভাই, ভাবি ও ভাইপোকে স্বর্ণ, কম্বলসহ অনেক ব্যবহারের জিনিস দিয়েছি। বাড়ি আসার পর থেকে জমি নিয়ে বিবাদ চলে আসছে। ঘটনার দিন সকালে আমার দেওয়া ঐ সব জিনিস ফেরত দেয় এবং গালিগালাজ করে। বিষয়টি জানতে চাইলে আমাকে তাদের মনের মত প্রচুরভাবে মারপিট করে। এসময় মা বাধা দিলে তিনিও মারপিটের শিকার হন। মারপিটের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার সমস্ত পিঠ, হাত পায়ে মারের দাগ আছে। আমি ৯৯৯ এ কল দিলে শার্শা থানার এসআই পবিত্র বিশ^াস ঘটনাস্থল পরিদর্শন করেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে আমি থানায় একটি অভিযোগপত্র দিয়েছি।
ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে দম্ভোক্তির সহিত সাংবাদিকদের নিকট বলেন, এটা একটা পারিবারিক বিষয়। এই নিয়ে আপনারা মিডিয়ায় ফ্লাশ করছেন এটা একটা দু:খজনক ব্যাপার। আমি কোন বক্তব্য দিতে পারব না, এতে আমার রায়ে জেল ফাঁসি যা হয় হবে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছে ভূক্তভোগী মর্জিনা খাতুন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category