• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার

গোমস্তাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১০টায় রহনপুর মহিলা কলেজ হল রুমে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) মোঃ জিন্নাউল আওয়াল জিন্নাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ  ও গোমস্তাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ রবিউল আওয়াল, রহনপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম,  রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুঃ নাজমুল হুদা খান রুবেল, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাদিমুল ইসলাম, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল মামুন, মেসার্স জসিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন ও গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঃ সারওয়ার হাবিব প্রমুখ।
শেষে বিজয়ী ৯০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ৬১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এম.এস.হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category