• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

ভার্মি কম্পোষ্ট সার উৎপাদনে স্বাবলম্বী চাঁপাইনবাবগঞ্জের আযম

Reporter Name / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মোঃ সেতাউর রহমান, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলার কর্নখালি গ্রামের আলহাজ খাইরুল
বাসারের ছেলে গোলাম আযম “ আওয়াল সিডি ভার্মি কম্পোষ্ট সার” নামে ভার্মি
কম্পোষ্ট সার তৈরী করে আসছেন বিগত ২০১৩ সাল থেকে। এ পর্যন্ত কেঁচো
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করে স্বাবলম্বী হয়েছেন তিনি। বিভিন্ন ব্যবসা
বানিজ্য করতে গিয়ে বড় ধরণের ক্ষতিগ্রস্থ হয়ে মানুষের কাছে ঋণগ্রস্থ হয়ে
পড়েন। ভার্মি কম্পোষ্ট সার তৈরী করে ঋণমুক্ত হয়ে এখন জীবনে আশার আলো
দেখছেন বলে তিনি জানান, আমি পত্রিকার মাধ্যমে কেঁচো সারের গুনাগুন এবং
চাহিদা সবকিছু জানার পর ভার্মি কম্পোষ্ট সার তৈরী করা শুরু করি। বর্তমানে
সব ব্যবসা ছেড়ে ভার্মি কম্পোষ্ট সার তৈরীর খামার নিয়ে ব্যস্ত সময় পার হয়।
এই শিল্পে আমি এতে সফলতার সফলতা অর্জন করেছি।
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করার ফলে একদিকে সুসম জৈব সার পাওযা যাচ্ছে।
অপরদিকে বায়ো গ্যাসের মাধ্যমে পরিবারের রান্না বান্নার কাজ সারা বছর বিনা
খরচে করা হয়। রান্নার জন্য আলাদাভাবে কোন জ্বালানী খড়ি কিনতে হয়না গোলাম
আযমকে।
ভার্মি কম্পোষ্ট সার একটি সুসম জৈব সার। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া
থাকেনা। জমিতে উপর্যুপরি রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির শক্তি
ক্রমান্নযে কমে আসে। রাসায়নিক সার ব্যবহার করার ফলে জৈব সারের ব্যবহার
অনেকাংশে কমে গেছে। ভার্মি কম্পোষ্ট সার জমিতে ব্যবহার করার ফলে জমি তার
উর্বরতা শক্তি ফিরে পাচ্ছে। ফলে আগের তুলনায় ফলন বেড়ে গেছে অনেকগুন বেশি।
তাছাড়া ছাদ কৃষিতে ভার্মি কম্পোষ্ট সারের চাহিদা শতভাগ বেড়েছে। চাহিদা
বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, রহনপুরসহ বরেন্দ্র
এলাকায় বিভিন্ন জাতের ফলের বাগানে।
গোলাম আযমের কেঁচো ভার্মি কম্পোষ্ট তৈরী করা দেখে প্রায ২০ জন উদ্যোক্তা
ভার্মি কম্পোষ্ট সার তৈরী করা শুরু করেছেন। মোঃ দুরুল, জীবন শেখ, খাইরুল
ইসলাম, রয়েলসহ আরো কয়েকজন উদ্যোক্তা জানান, আমরা গোলাম আযমের খামারে
তৈরী ভার্মি কম্পোষ্ট সার দেখে উদ্বুদ্ধ হয়ে আমারও ভার্মি সার তৈরী করা
শুরু করেছি। এতে আমরা অনেক লাভবান হয়েছি। তাছাড়া রাসায়নিক সার ব্যবহার
করার ফলে জমি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলেছিলো। ভার্মি কম্পোষ্ট সার
দিয়ে চাষ করে জমির উর্বরতা শক্তি ফিরে এসেছে। আগের তুলনায় জমিতে ফলন ভাল
হচ্ছে।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. নজরুল
ইসলাম জানান, ভার্মি কম্পোষ্ট সার পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত একটি
শক্তিগুন সম্পন্ন জৈব সার। জমির কোন ক্ষতি করেনা। এই সার ব্যবহারের ফলে
রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কমে গেছে। আমরা ভার্মি কম্পোষ্ট সার
তৈরীতে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category