• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি, থানায় মামলা

Reporter Name / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় মামলাটি করা হয়। ডিবির পরিদর্শক আশরাফুল আলম মামলাটি তদন্ত করছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল আলম বলেন, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে চালাচ্ছেন; সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে। মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্র-মৌলবাদ নিয়ন্ত্রণে এসপি এস এম তানভীর আরাফাত কাজ করে যাচ্ছেন। গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান। ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় এসপি বক্তব্য দেন। তাঁর মূল বক্তব্যের ভিডিও ও ছবি খন্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। এসপিকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। ফেসবুকের এমন ১৭টি ও ইউটিউবের ১টি চ্যানেলের আইডি মামলায় উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category