• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির টহল দলের হাতে পিস্তল, গুলি, মাদকসহ ১ জন গ্রেপ্তার

Reporter Name / ২৭১ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির টহল দল ১টি দেশিয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, নওগাঁ জেলার মহাদেবপুরের বেলকুড়ি মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামরুজ্জামান (৪৩)।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

জানাগেছে, নিজস্ব গোয়েন্দা সূত্রে বিজিবির টহল দল জানতে পারে ১৪ জুলাই সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং মাদকসহ ১ জন মোটরসাইকেল যোগে সোনামসজিদ হতে নঁওগা মহাদেবপুর গমণের সম্ভাবনা রয়েছে।

এরই প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গণহাজীর আমবাগানে ওঁৎ পেতে থাকে।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে ১ ব্যক্তি মোটরসাইকেল যোগে সোনাপুর গ্রামের রাস্তা দিয়ে নঁওগা মহাদেবপুর যাবার সময় বিজিবির টহল দল মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতি রোধ করে তল্লাশী শুরু করে।

এ সময় ১টি দেশিয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ কামরুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category