• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ সুকমল চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ১৭/০৪/২০২৬ইং তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে। জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

শীলমাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখার বৃক্ষরোপণ

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক:


 

পুঠিয়া উপজেলার গ্রামীণ ব্যাংক শীলমাড়িয়া শাখার উদ্যোগে প্রায় ১০০ জন কেন্দ্রের সদস্যদের হাতে বৃক্ষ রোপনের উদ্দেশ্য ফলদ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। সারাদেশের ন্যায় ১৯ জুলাই শীলমাড়িয়া গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন এরিয়ার প্রোগ্রাম অফিসার জনাব মোঃ সামসুদ্দোহা।

 

শীলমাড়িয়া গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণের চারা বিতরণ কালে কেন্দ্রের সকল সদস্যদের উদ্দেশ্যে প্রোগ্রাম অফিসার জনাব মোঃ সামসুদ্দোহা বলেন, ‘ গাছ আমাদের জীবন বাঁচায় ।

 

গাছ পরিবেশকে সুন্দর ও নির্মল রাখে। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনজ সম্পদ থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে দ্রুত নগরায়নের ফলে ও প্রাকৃতিক কারণে এ বনজ সম্পদ দিন দিন কমে যাচ্ছে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছরই আমাদের গাছ রোপণ করতে হবে।

 

গ্রামীণ ব্যাংকের কেন্দ্রিয় সিদ্ধান্তে প্রত্যেক সদস্যকে অন্তত: চারটি করে গাছ তার নিজের পছন্দমত জায়গায় বৃক্ষরোপণ করতে গ্রামীণ ব্যাংকের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান।

 

শীলমাড়িয়া গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার জনাব মোঃ সামসুদ্দোহা, শাখা ব্যবস্থাপক মোঃ নূর-ই- হেলাল সহ সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ কার্যক্রম চলমান থাকবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category