• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৪০ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জয় বাংলা,জয় দেশরত্ন শেখ হাসিনা,জয় হোক মেহনতি মানুষের,জয় বঙ্গবন্ধু, এই স্লোগানকে ধারণ করে জাতীয় শ্রমিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা। বক্তারা বলেন
বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও আত্নার মাগফেরাত কামনা করে, জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা গোলাম রাব্বানী,পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকোনুজ্জামান, জেলা ছাত্র লীগ সভাপতি ডা সাইফ জামান আনন্দসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শ্রমিক লীগর সাধারন সম্পাদক জুয়েল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca