• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবা-হেরোইনসহ স্ত্রী আটক-স্বামী পলাতক

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

 

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ায় একটি বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইন, ১ হাজার পিস ইয়াবাসহ ১ নারীকে আটক করা হয়েছে।

আটক নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ার সাইদুর রহমানের সহধর্মিণী রেহেনা (৪০)। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি সাইদুর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন মাদকসহ ১ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের সদস্যরা আসামি রেহেনার বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে শয়নকক্ষে তল্লাশী চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় রেহেনার স্বামী সাইদুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রেহেনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category