• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Reporter Name / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

রাজধানীতে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির এক বাসায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তার আরও তিন সহপাঠীকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক ফারদিন ইফতেখার দিহান গ্রুপ স্টাডির কথা বলে তাকে বাসায় ডেকে নেয়। পরে অসুস্থতার কথা বলে দিহান নিজেই গাড়ি চালিয়ে ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেয়।

ডাক্তাররা জানান, তার আগেই ওই ছাত্রী মারা যায়। অভিযুক্তরাই পুলিশকে ফোন দিয়ে এ ঘটনার কথা জানায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca