• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাই নবাবগঞ্জের নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাচোল সরকারী কলেজ মিলনায়তনে নাচোল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানের আলোচনাসভায় নাচোল কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ,এইচ,এম আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পাদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুক, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও নাচোল কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য সচিব ওবাইদুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক ও নাচোল কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাচোল কল্যান ফাউন্ডেশনের মহাসচিব সাইদুর রহমান। এছাড়া নাচোল কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলে নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪জন গুনী ব্যক্তি অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুক, অবসরপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমানকে উত্তরীয়, চাদর ও ক্রেস প্রদান করা হয়। নাচোল খম বালিকা বিদ্যালয়ের মরহুম প্রধান শিক্ষক মঈনুদ্দি হককে মরোনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।পরে বিভিন্ন ব্যক্তির স্মরনে শিক্ষার্থীদের মেধা বৃত্তির সনদ, ক্রেস ও নগদ অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category