• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

রাণীশংকৈলে ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

মো: সবুজ ইসলাম,রানীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের গলায় ফাঁস দিয়ে ৮ বছরের শিশু সোনিয়া আক্তার নামের ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।। মৃত ছাত্রী উপজেলার পদমপুর হাজিমোড় গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে এবং পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

রবিবার বিকেলে উপজেলার পদমপুর হাজিমোড় গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঐ গ্রামের সোনিয়াসহ কয়েকজন শিশু পাশের মাঠে আলু ক্ষেত থেকে আলু কুড়িয়ে এলাকায় পিকনিক খায়। এ নিয়ে সোনিয়া ও তার মায়ের মধ্যে কথা কাটা-কাটি হয় । এক পর্যায়ে সোনিয়া সকলের অগোচরে অভিমান করে বারান্দার ঝুপড়ি ঘরের শরের সাথে বড় বোনের পায়জামা দিয়ে গলায় ফাঁস দেয়। সোনিয়াকে খোঁজাখুজির এক পর্যায়ে না পেয়ে মা ঘরের মধ্যে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে মৃত অবস্থায় পেয়ে লাশ তাদের হেফাজতে নেন।

রানীশংকৈল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল লতিফ সেখ জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category