• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

‘চব্বিশের গণঅভ্যুত্থান’সাভার এবং আশুলিয়ায় শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার অদূরে সাভার এবং আশুলিয়ায় ৭টি শহীদ ও ৩টি আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ সোমবার (অক্টোবর ২১, ২০২৪) সংশ্লিষ্ট হতাহতদের পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি দলীয় প্রধানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ সাভার ও আশুলিয়া পৃথক দু’টি বাড়িতে গিয়ে হতাহতদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। প্রথমে সাভারে ব্যাংক টাউনে শহীদ ইয়ামিনের বাসায়- শহীদ ইয়ামিন, শহীদ নাফিসা হোসেন ও আহত ইসমে আজমের পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়। এরপর আশুলিয়ার কালার টেকের কাইচা বাড়িতে শহীদ মামুন বিপ্লবের বাসায় শহীদ মামুন বিপ্লব, শহীদ আব্দুস সাবুর, শহীদ সাজ্জাদ, শহীদ বাইজিদ এবং আহত হান্নান ও আকাশ মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ইমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা হাসান, রনি, শারিফুল ইসলাম ও মশিউর রহমান মহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca