• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

হাইকোর্টের রায়ে যোগদান করছেন উত্তরা ডিগ্রী কলেজের এক শিক্ষক

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নওগাঁর মান্দা উপজেলাধীন উত্তরা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারি অধ্যাপক মো: বাবুল হোসেন দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুমের স্বীকার হয়ে চাকরিচ্যুত থাকার পর শেষ পর্যন্ত মহামান্য সহকারী জজ আদালত এবং মহামান্য হাইকোর্টের আদেশে যোগদান করছেন।

অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আইয়ুব আলীর নিকট আবেদনপত্র জমা দান কালে অধ্যক্ষ বলেন, নিঃসন্দেহে এই মুহূর্তে অনেক ভালো লাগছে। মহামান্য হাইকোর্ট থেকে আমরা আদেশ পেয়েছি। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপর আমাদের আরো ভালো লাগবে যখন আমি কাজটি সম্পন্ন করতে পারবো।
তিনি আরো বলেন আমরা সবাই মিলে যেন কাজটি করতে পারি এজন্য সকলের সহযোগিতা চাই।
এ ব্যাপারে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট মো: মিজানুর রহমান বলেন শিক্ষক মো :বাবুল হোসেন দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম ও ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ছিলেন, বর্তমানে যেহেতু হাইকোর্টের নির্দেশনা পেয়েছি, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
ভুক্তভোগী শিক্ষক মো: বাবুল হোসেন বলেন মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, আশা করি আমার এই বিষয়ে সমাধানের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সভাপতি মহোদয় আমাকে আন্তরিক সহযোগিতা করবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca