• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট যে অভিযোগের কারণে ডিজি ই-পের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাংলাদেশ ব্যাংক ঢালিউডের ‘নসিব’ সিনেমায় খলনায়ক মুকেশ ঋষি, আসছেন ঢাকায় প্রথম নাটকে পাঁচ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম পপিকে চলচ্চিত্রে ফেরার আহ্বান জানালেন সেই গীতিকার আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে র‍্যালি

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাওঃ জাহিদুল ইসলাম শেরপুরী,
জেলা প্রতিনিধি শেরপুর।

জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ ও সনদপত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্ আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca