• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নীলফামারী সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিকসহ আটক ৭ নওগাঁয় সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস

নাচোলে বন্ধ পেট্রোল পাম্পটি চালুর দাবীতে মানববন্ধন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধ পেট্রোল পাম্পটি(সুইটি ফিলিং স্টেশন) চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল উন্নয়ন ফোরাম ও এনমাসের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচীব ও পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, বিএনপি নেতা বাবুল আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, এনমাসের সভাপতি সাকিল রেজা, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল উপজেলা সাউন্ড ও ডেকোরেটর কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নসিব হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা সাউন্ড ও ডেকোরেটর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী। বক্তারা বলেন, নাচোল উপজেলায় জ্বালানি সংকটে নাজেহাল যানবাহন চালক ও কৃষকরা। নাচোল পৌর এলাকা নাচোল থেকে আমনুরা গামী দক্ষিণ সাকো পাড়ার মেইন রাস্তা পাশে আবস্থিত সুইটি ফিলিং স্টেশনটি পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছে নাচোল উপজেলার যানবাহন চালক ,মালিক ও কৃষকরা। ভূক্তোভূগিরা তেল সংগ্রহনের জন্য নাচোল বাসস্ট্যান্ড থেকে ১২ কিলোমিটার দক্ষিনে আমনুরা ফিলিং স্টেশন, উত্তর দিকে ১৩কিলোমিটার দুরে ধানসুরা মোড়ে এবং পশ্চিমে ১৭কিলোমিটার দুরে মল্লিকপুর বাজারে পাম্পে জ্বালানি সংগ্রহ(পেট্রেল, অকটেন, ডিজেল) করতে যেতে হয়। এতে করে সময় নষ্ট ও অর্থ অপচয় করতে হচ্ছে ভূক্তোভূগিদের। উক্ত ফিলিং স্টেশনগুলোতে থেকে জ্বালানি সংগ্রহ সম্ভব হচ্ছেনা। দীর্ঘ লাইনে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে কালোবাজারি সিন্ডিকেট অবৈধ পন্থায় তেল সংগ্রহ করে খোলা বাজারে চড়া দামে বিক্রির অভিযোগেও রয়েছে। তাই এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত এই পাম্পটি চালু করা প্রয়োজন। ৭দিনের আল্টিমেটাম দিয়ে পাম্পটি চালু না হলে জনগণের দূর্ভোগ লাঘবে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category