• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর প্রানকেন্দ্রে অবস্থিত নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বিদায় ও কৃতিশিক্ষীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সহসভাপতি ও নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক আমানুল্লাহ আল মাসুদ নাচোল প্রেসক্লাবে অলিউড হক ডলার, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সায়েম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আরিফ হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আলিম। আলোচনা শেষে বিভিন্ন ক্লাসের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক,সনদপত্র ও বিদায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিকেলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমির শিল্পীদের পরিবেশনা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca