• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) দীঘিনালা জোনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২০ জন পাহাড়ি ও বাঙালি নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সেলাই কাজের মৌলিক ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়, যা ভবিষ্যতে তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca