নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর (২০২৫-২০২৬)অর্থবছরে ক্সুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অফিসার্স ক্লাবে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিংকা দাস শির্ক্ষাথীদের ৪৫টি বাইকেল ও ৩০জন অস্বচ্ছল নারীর মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) সুলতানা রাজিয়া, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ প্রমূখ