• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে? ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ডিসেম্বর, জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা দেশের প্রথম পাতাল মেট্রোরেলে নতুন ধাপ, চার প্যাকেজের চুক্তি স্বাক্ষর

নাচোল মোবাইল টাওয়ারের ৫টি ব্যাটারি উদ্ধার, আটক-১

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি মোবাইল ফোন টাওয়ারের চুরি হওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ও চোর চক্রের মূলহোতাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ । নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার পর নাচোল সদর ইউনিয়নের ভেরেন্ডি বাজার এলাকায় অবস্থিত ২টি সিমের যৌথ একটি মোবাইল টাওয়ার থেকে ৫টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ নাচোল থানায় অভিযোগ করলে ওই রাতেই ১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাঘরাইল এলাকা থেকে শ্যামল সিং নামে এক যুবককে একটি ব্যাটারি চালিত ভ্যানসহ গ্রেপ্তার করে। শ্যামল নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী বসুন্ধরা এলাকার বিশ্বনাথ সিং এর ছেলে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ভেরেন্ডি বাজার এলাকায় একটি আমবাগান থেকে রাত ২টা ৩০মিনিটের দিকে আরও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca