• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড, চলছে নিবন্ধন ২৬ বার পর্যন্ত ভোট দিয়েছেন কেউ কেউ, রোনালদোর পুরস্কার ঘিরে বিতর্ক জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ সাদমানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্ত অবস্থানে বাংলাদেশ তুরাগ নদী থেকে হাসিনার পালানোর ভিডিও প্রকাশকারী তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, আবারও ইলিশের সন্ধানে সাগরে যাবেন জেলেরা জাপানে স্বাস্থ্যসেবা ও প্রবীণ পরিচর্যা দেখতে গেলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান, বৈঠকে যে আগ্রহ জানালেন মন্ত্রী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। এ কারণে কেনাকাটা করতে গিয়ে অনেক সময় বন্ধ দোকান বা মার্কেটের সামনে গিয়ে ফিরে আসতে হয়। তাই বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকে জেনে রাখা প্রয়োজন।

বৃহস্পতিবার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম ও চিড়িয়াখানা এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

অন্যদিকে বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি পরিচিত মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস ও সিটি হার্ট।

এ ছাড়া মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট ও গাজী ভবন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বন্ধ থাকা অন্যান্য মার্কেটের মধ্যে রয়েছে পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট।

রাজধানীর এসব এলাকায় কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় রাখা ভালো। এতে বন্ধ মার্কেটে গিয়ে সময় নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca