• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে জাতীয় যুব দিবসে ১৪ লাখ টাকার ঋণ, পেলেন কারা? শীতের প্রস্তুতিতে ব্যস্ত আত্রাইয়ের লেপ-তোষক কারিগররা, বেড়েছে দাম ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেলেন ইউপি সদস্য সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন শুরু, চলবে ৮ জোনে ৮ রঙের গাড়ি ঘরে বসেই বাইকের ট্যাক্স টোকেন নবায়ন করবেন যেভাবে জমি খারিজ করতে কত টাকা লাগে? সরকারি ফি, অনলাইন আবেদন ও নামজারির নিয়ম জানুন যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ভৌগোলিক সীমা ছাড়াই পাল্টা জবাবের নির্দেশ খামেনির ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ৩ নভেম্বর আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, ১৩ হেক্টরজুড়ে ধ্বংসক্ষমতার দাবি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাড়ে ৯ হাজার স্থাপনা উচ্ছেদের নোটিশ ইসরাইলের

এল ক্লাসিকোর ধাক্কা কাটিয়ে বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তন

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই জয়ের মধ্য দিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ফিরে পেয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। অষ্টম মিনিটে ফার্মিন লোপেজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ২৩ মিনিটে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফার্মিন। বিরতির ঠিক আগে আবারও জালের দেখা পান রাফিনিয়া। তাঁর দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক দলীয় আক্রমণ থেকে হাফ-ভলিতে বল জালে পাঠান ইয়ামাল। ফলে বিরতিতে যাওয়ার আগেই চার গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। ৬৪ মিনিটে আলাভেসের গোলরক্ষককে পরাস্ত করে দৃষ্টিনন্দন চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। এরপর ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা অ্যান্থনি গর্ডন ব্যবধান বাড়িয়ে করেন ৬-০।

ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আলাভেসের হয়ে একটি গোল শোধ করেন মারিয়ানো দিয়াজ। তবে তাতে বড় ব্যবধানের জয় পেতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় অ্যাতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন রাফিনিয়া ও ইয়ামাল। আলাভেসের বিপক্ষে জোড়া গোলের পর চলতি লা লিগায় রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫। কিলিয়ান এমবাপ্পের চেয়ে চার গোল এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অন্যদিকে ১০ গোল নিয়ে গোলদাতাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইয়ামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca